Apan Desh | আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ১২ মে ২০২৫

আপডেট: ২১:০০, ১২ মে ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কুমিল্লা জোনের কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী ‘রিট্রিট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) ও রোববার (১১ মে) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে (বার্ড) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আরওপড়ুন<<>>ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাস্কফোর্স কমিটির সভা 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। 

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, কুমিল্লা জোনাল হেড, ঊর্ধ্বতন নির্বাহী ও কুমিল্লা অঞ্চলের শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার, মনোনীত কর্মকর্তা এবং উপশাখা ইনচার্জরা অংশ গ্রহণ করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়