Apan Desh | আপন দেশ

এস আলমের বিরুদ্ধে মামলা করল জনতা ব্যাংক 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:৫৫, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:১৭, ১ ডিসেম্বর ২০২৪

এস আলমের বিরুদ্ধে মামলা করল জনতা ব্যাংক 

এস আলমের বিরুদ্ধে মামলা করেছে জনতা ব্যাংক। ২ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা করা হয়েছে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

রোববার (১ ডিসেম্বর) গ্রুপটির দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালতে মামলা করেছে ব্যাংকটি।

এস আলম গ্রুপের বিরুদ্ধে এ–ই প্রথম ২ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা করেছে জনতা ব্যাংক। অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>>দুর্বল ৬ ব্যাংক পেল সাড়ে ২২ হাজার কোটি টাকা

উল্লেখ্য, জনতা ব্যাংক চট্টগ্রামের দুই শাখা থেকে নামে–বেনামে প্রায় ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। সময়মতো ঋণ শোধ না করায় ইতিমধ্যে গ্রুপটির সম্পত্তি নিলামে তুলেছে জনতা ব্যাংক আগ্রাবাদ সাধারণ বিমা শাখা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement