Apan Desh | আপন দেশ

আমাকে স্যার বলার দরকার নেই: জামালপুরের নবাগত ডিসি

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ জুলাই ২০২৩

আপডেট: ২১:২৭, ২৫ জুলাই ২০২৩

আমাকে স্যার বলার দরকার নেই: জামালপুরের নবাগত ডিসি

জামালপুর:  নবাগত জামালপুর জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে ভাই বললেই বেশি খুশি হবো।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমি জেলা প্রশাসক হলেও আমি একজন মানুষ। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি কাজকে ভালোবাসি। এই জেলায় কাজ করতেই এসেছি। তাই আমাকে অন্যভাবে নেয়ার দরকার নেই। আমার দুয়ার আপনাদোর জন্য সবসময় খোলা। যেকোন সময় যেকোন বিষয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। অতিরঞ্জিত কোনকিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করার জন্য তিনি সকল সাংবাদিকদের অনুরোধ করেন।

আরও পড়ুন: জামালপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সভাপতিত্বে এই সময় উপস্থিত জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারি, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়