ছবি: আপন দেশ
রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শনিবার (১৪ নভেম্বর) টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।
নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ হতে পারে।
তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
আরও পড়ুন <> পদ পেয়েই কর্মকর্তাদের জমকালো ভূরিভোজ দিলেন দুদক চেয়ারম্যান
অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ১১ কেভি নুরপুর ফিডারের আওতায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে নেসকো।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































