Apan Desh | আপন দেশ

হামে মোট প্রাণহানি ১২৭৬

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০২, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:০৩, ৬ নভেম্বর ২০২৬

হামে মোট প্রাণহানি ১২৭৬

ছবি: আপন দেশ

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৭৬ জন।

একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। 

শুক্রবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ দুই হাজার ৩৯৪ জন। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়