Apan Desh | আপন দেশ

সদস্যবান্ধব সমবায় গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী জীবনের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সদস্যবান্ধব সমবায় গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী জীবনের

ছবি: আপন দেশ

গাজীপুর জেলার কালীগঞ্জের কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  এ নির্বাচন হবে। নির্বাচনে জীবন চন্দ্র ধর চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

তিনি সদস্যদের আস্থা ও সমর্থন নিয়ে জয়ী হয়ে সমবায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার এবং সদস্যবান্ধব সমবায় গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সরেজমিনে কেটুন এলাকায় ঘুরে দেখা যায়, এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। চেয়ারম্যান প্রার্থী জীবন চন্দ্র ধর সদস্যদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন। তিনি প্রতিষ্ঠানের পূর্বের কমিটিতে ট্রেজারারের দায়িত্বে ছিলেন। জীবন চন্দ্র ধর এবারের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান রতন চন্দ্র রায়ের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৯ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে ২, সাধারণ সম্পাদক পদে ২, সহসভাপতি পদে ২, সহসাধারণ সম্পাদক পদে ৩, ট্রেজারার পদে ২ এবং পরিচালক পদে ১১ জন প্রার্থী রয়েছন। মোট ভোটার সংখ্যা ১১১৯ জন। 

আরও পড়ুন<<>>বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

জীবন চন্দ্র ধর বলেন, সদস্যদের ভোটে আমি নির্বাচিত হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব। ক্রেডিট ইউনিয়নের সেবা আরোও সহজ ও আধুনিক করার পাশাপাশি সদস্যদের আর্থিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে। 

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সম্পদ ও তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করে সদস্যদের জন্য কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। নতুন প্রজন্মকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করা এবং সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেয়া হবে।

নির্বাচনে জীবন ধরের চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। প্রতিষ্ঠানের একাধিক সদস্যরা জানান, নির্বাচনে যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্ব প্রত্যাশা করছেন তারা। 

তাদের মতে, যে প্রার্থী সদস্যদের সমস্যা ও প্রত্যাশার গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবেন, তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়