ছবি : আপন দেশ
ভোলা থেকে মিয়ানমারে সার পাচারকালে ৮ হাজার কেজি সার জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তবে এরসঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে এসব সার জব্দ করা হয়।
রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে শনিবার বিকেলে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলার তল্লাশি করা হয়। ট্রলারে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে তফসিল, স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুত ইসি
তিনি আরও জানান, সার পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সার ও জব্দ করা ট্রলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































