Apan Desh | আপন দেশ

হেরোইনসহ দেওয়ানগঞ্জে এক যুবক গ্রেফতার

দেওয়ানগঞ্জ, জামালপুর

প্রকাশিত: ১৬:০৬, ২৩ আগস্ট ২০২৬

হেরোইনসহ দেওয়ানগঞ্জে এক যুবক গ্রেফতার

ছবি: আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পৌর শহরের তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। রোববার (২৩ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জের তোয়ালে শিল্প: ঐতিহ্য আর জীবিকার গল্প

পুলিশ জানায়, শনিবার বিকেলে হুরমুছ আলী হেরোইন নিয়ে তেঁতুলতলা থেকে সিএনজিযোগে জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাবের একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে উদ্ধার করা হেরোইনসহ ওই যুবককে থানায় সোপর্দ করা হয়। এরপর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়