Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪২, ১১ আগস্ট ২০২৬

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা

ছবি: আপন দেশ

কুড়িগ্রামে কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবাগুলো চরাঞ্চলের মানুষ সহ সর্বস্তরের সাধারণ মানুষের সরকারী সেবা নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি সেবার তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, সেবাপ্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সেবাদাতা প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ বাংলাদেশ। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-ই খোদা, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, সুশাসন বিভাগের সহকারী প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ানুল হক, জেষ্ঠ্য আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, নাজমুল হোসেন-সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় সরকার প্রতিনিধি এবং চরাঞ্চলের স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

সভায় বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানায় কিংবা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি সেবাগুলো আরও সহজলভ্য ও জনবান্ধব করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সরকারি সেবার তথ্য নিয়মিত প্রচার, সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট দফতররগুলোর সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানো গেলে সরকারি পরিষেবার কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি নাগরিকদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় সরকারি সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি যেসব মানুষ প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য সহায়ক ব্যবস্থা গড়ে তোলার আহবান জানানো হয়। বক্তারা বলেন, শুধু সেবা প্রদান করলেই হবে না; সেবা যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীনভাবে পৌঁছে যায়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়