ছবি: আপন দেশ
নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় সোমবার (২৬ অক্টোবর) প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন <> সিকদার গ্রুপের বিলিয়ন ডলার পাচার, বিপাকে ১১ ব্যাংক
এ সময় কুমরুল, রামাগাড়ী, আটঘড়িয়া ও কালিকাপুরের বজুর আলী মোড়সহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। এ জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































