ফাইল ছবি, আপন দেশ
বাগেরহাটে ঘনঘন লোডশেডিং দূরীকরণ, নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম কমানোসহ পাঁচদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহষ্পতিবার (০৬ আগস্ট) সকালে কার্যালয় বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে সরকারের প্রতি আহবান জানানো হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি দেন।
আরও পড়ুন<<>>ফেনীর বন্ধ গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ নেই, হতাশ এলাকাবাসী
বক্তারা বলেন, দেশের জনগন আজ গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের উচ্চমূল্য, ভুতুড়ে বিদ্যুৎ বিল, এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন হওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছে। নিন্ম মধ্যবৃত্তদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে সরকারের প্রতি আহবান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনুস,এনসিপি আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































