Apan Desh | আপন দেশ

দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ তুলে ইসিজি, অতঃপর...

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৫২, ২ আগস্ট ২০২৬

আপডেট: ১২:০৫, ২ আগস্ট ২০২৬

দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ তুলে ইসিজি, অতঃপর...

ফাইল ছবি, আপন দেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে জিনে আসর করেছিল এবং তাদের নির্দেশেই কবর থেকে মরদেহ তুলে পুনরায় পরীক্ষা করা হয়।

শনিবার (০১ আগস্ট) রাতে জামালপুর ও মেলান্দহের দুটি বেসরকারি হাসপাতালে ইসিজি করানোর পর মরদেহটি আবার বাড়িতে ফেরত আনা হয়। জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন<<>>আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার মৃত্যুর পর শনিবার সকাল ৮টায় স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের দুইজন সদস্যের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর ছেলে ও মেয়েকে জ্বীনেআসর করেছে এবং তাদের মা বেচে আছে বলে জ্বীনের নির্দেশ অনুযায়ী রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে তাকে মেলান্দহে এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে ইসিজির পর মরদেহটি বাড়িতে ফেরত নেয়া হয়।

এ ঘটনায় ক্যামেরার সামনে কোনো কথা বলেননি পরিবারের সদস্য ও চিকিৎসকেরা। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগত করেনি। আমরাও শুনেছি যে জ্বীনেআসর করার কথা বলে কবর থেকে মরদেহ তোলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে থানাকে কেউ কোনো তথ্য দেয়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়