Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপ্তি

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৪, ১ আগস্ট ২০২৬

আপডেট: ২১:০৪, ১ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপ্তি

ছবি: আপন দেশ

বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে।

শনিবার (০১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে এ জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ রংপুর এর উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা। 

এছাড়াও উপস্থিত ছিলেন, এনডিসি সাইফুদ্দীন, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি, রাজনৈতিক  নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

আরও পড়ুন<<>>তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে: প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে। 

মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সারি, বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের ২৮টি স্টল অংশগ্রহণ করে। মেলা চলাকালে বিপুল সংখ্যক দর্শনার্থী বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করেন এবং বৃক্ষরোপণে আগ্রহ প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা নির্বাচিত স্টলগুলোকে পুরস্কৃত করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেসঙ্গে সামাজিক বনায়নকে আরও গতিশীল করা। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে এ মেলার সমাপ্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে মনে করেন  সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়