ছবি: আপন দেশ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য দেয়া ত্রাণের চাল বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে আবুল হাসেম মেম্বার নামে এক বিএনপি নেতা।
বৃহস্পতিবার ( ৩০ জুলাই) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং অত্র ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা আবুল হাসেম মেম্বার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য দেয়া ত্রাণের চাল ক্ষতিগ্রস্তদের না দিয়ে তিনি চুপিসারে রিফিউজি পাড়ার স্থানীয় দোকানগুলোতে বিক্রি করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে এবং তার গাড়ির চালক চয়ন বড়ুয়াকে (৪০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
আরও পড়ুন<<>>পাবনায় ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ
এসময় তার কাছ থেকে ত্রাণের দুই বস্তা চাল ও একটি চান্দের গাড়ি ( জীপ গাড়ি) জব্দ করা হয়। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ -০৬-০০৩০।
খোঁজ নিয়ে জানা গেছে, রাইখালি ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মেম্বারকে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় মানুষদের সহযোগিতার জন্য দুই টন চাল দেয়া হয়েছিল। কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে এসব চাল বিতরণ না করে নিজে আত্মসাৎ করেছেন।
চন্দ্রঘোনা থানার ওসি এসএম সাকের ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনানুগ কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দলের নেতাদের এ বিষয়ে জানানো হয়েছে। তারা থানায় আসলে একটা ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































