ছবি : সংগৃহীত
এক স্বামী নিয়ে প্রকাশ্যে দুই বউয়ের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।
দ্বিতীয় বউয়েল দাবি, তার স্বামী লিটন প্রথম বউকে তালাক দিয়ে তাকে বিবাহ করছে। সেই তালাকনামা তার কাছে আছে। অপরদিকে প্রথম স্ত্রীর দাবি, তার স্বামী দ্বিতীয় বিবাহ করেনি। দুই বেউয়ের এক স্বামী নিয়ে মারামারির এক পর্যায়ে স্থানীয়রা দুই বধুকে হেফাজতে নিয়ে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ সদস্য রিপন মেম্বারের জিম্মায় দিয়ে দেয়।
আলোচিত দুই বউয়ের এক স্বামী লিটন সরকার রাজারহাট উপজেলার পশ্চিম দেবোত্তর মৌজাস্থ চায়না বাজার এলাকার মৃত ফজল কমান্ডারের পুত্র ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য।
এ ঘটনায় চায়না বাজারে জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা বলেন, একের পর এক কেলেংকারীতে সম্পৃক্ত লিটন।
আরও পড়ুন<<>>সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন
নিটনের দ্বিতীয় স্ত্রী জানান, লিটনের সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম। সে বলেছে ঢাকায় গেছে। আমি বুঝতে পেরেছি সে ঢাকায় যায়নি এবং সে আর একটা জায়গায় আছে। লিটন আমাকে বলেছিল, সে তার বউকে ডিভোর্স দিয়েছে। সেটি যাচাই করার জন্য এসেছি। আমার আগে একটা সংসার ছিল, সেটা ত্যাগ করেছি। আমি ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ও ইন্টারনি করা মানুষ। আমি পারতাম ওই বউয়ের মতো মুখ ঢেকে চলে যেতে। বাসা কোথায় জানতে চাইলে বলেন, রংপুরের শালবনে।
এ সময় ঘড়িয়াল ডাঙ্গা ইউপি সদস্য লিটন সরকার বলেন, আমিতো বিয়ে করেছি। তবে তিস্তা বাসস্ট্যান্ড ও চায়না বাজারে দুই বউয়ের মারামারি বিষয়ে জানতে চাইলে তিটি সটকে পড়েন।
গোকুন্ডা ইউনিয়ন পরিষদ সদস্য রিপন বলেন, তিস্তা বাসস্ট্যান্ডে দুজন নারী মারামারি খবর শুনে এসে দুজনকেই নিয়ে চায়না বাজারে যাই, যেহেতু তারা দুজনেই চায়না বাজারের লিটনের বৌ। ওখানে স্থানীয় উৎসুক জনতার হস্তক্ষেপ শুরু করে। বাধ্য হয়ে এখানে নিয়ে আসলাম। একই অবস্থা।
গোকুন্ডা ইউনিয়নের মিঠু মিয়া বলেন, আমাদের বাসস্ট্যান্ডে দুইটা মেয়ে চুলধরে মারামারি শুরু করেছে। আমরা তাদের ঝগড়া থামিয়ে নিয়ে আসি। এটাই আমাদের অপরাধ লিটনের পরিবারের কাছে।
প্রত্যক্ষদর্শী হামিদুল হক বলেন, দুইজনে হুরাহুরি মারামারি। একে অপরকে বলে, তোকে তালাক দিয়েছে লিটন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































