ছবি: আপন দেশ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক বাক-প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে চারজনের নামে মামলা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন— ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মোল্লাডাঙ্গি এলাকার সাগর ফকির (২৭), হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার মো. বাবু (৪০), একই গ্রামের শাহা খাঁ (৪৫) ও মিঠু (৩২)।
মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা অভিযোগ করেছেন, তার মেয়ে বুদ্ধি ও বাক-প্রতিবন্ধী। বিবাহিত হলেও স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি পিতার বাড়িতে থাকেন।
বিভিন্ন সময় আসামি সাগর ফকির ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৩ জুলাই বিকেল ৪টার দিকে বাড়ির সামনে নদীর পাড় দিয়ে হাটার সময় সাগর তাকে মুখ চেপে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগীর ডাকচিৎকারে ২-৪ নম্বর আসামি ধর্ষণ করা অবস্থায় সাগরকে আটক করে ভুক্তভোগীকেসহ ৪ নম্বর আসামি মিঠুর বাড়িতে নিয়ে যায়। তার মেয়ে তাকে ধর্ষণের বিষয়টি জানায়।
আরও পড়ুন <<>> ইউএনও’র বিরুদ্ধে পৌর বিএনপির বিক্ষোভ
স্থানীয় বাবু, শাহা খাঁ ও মিঠু অভিযুক্ত সাগরের বিচার করে দেবে বলে সাগরের কাছে থেকে টাকা নিয়ে ছেড়ে দেয়।
এজাহারে আরও উল্লেখ করা রয়েছে, পরবর্তীতে গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে বাবু, শাহা খাঁ ও মিঠু বাদীর বাড়িতে গিয়ে তাকে ৫ হাজার টাকা দিয়ে বলে বিষয়টি আমরা মিমাংসা করে দিয়েছি। বাদী টাকা না নিয়ে বিচার মানি না বলে তখন তারা তিনজন বাদীকে মারধোর করেন।
এ বিষয়ে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে মামলা করেছেন। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































