Apan Desh | আপন দেশ

কেশবপুরে ফল মেলা উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১০, ২৩ জুলাই ২০২৬

কেশবপুরে ফল মেলা উদ্বোধন

ছবি: আপন দেশ

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস—প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলার কেশবপুরে ফল মেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কেশবপুর উপজেলা কৃষি অফিস চত্বরে ফিতা কেটে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। 

কৃষি সম্প্রসারণ অধিদফতর, কেশবপুরের বাস্তবায়নে আয়োজিত এ মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত দেশি ও বিদেশি জাতের বিভিন্ন বৈচিত্র্যময় ফলের প্রদর্শনী ও ফল চাষের আধুনিক কৃষি প্রযুক্তি তুলে ধরা হয়। 

আরও পড়ুন<<>>ফেসবুক ‘গুজবে’ ফিলিং স্টেশনে ভিড়

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, কেশবপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমীর প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাবৃন্দ। উক্ত মেলার মাধ্যমে দেশীয় ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাসায়নিকমুক্ত ফল সংরক্ষণ ও বিপণনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ফল মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থী ও কৃষক ভাইদের সঙ্গে দিকনির্দেশনামূলক নানান তথ্য আদান- প্রদান করেন। মেলায় এলাকার প্রচুর দর্শনার্থী ও স্থানীয় কৃষকদের সমাগম ঘটে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়