Apan Desh | আপন দেশ

মোবাইল ফোনসহ কেন্দ্রে প্রবেশ, পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৬, ১৫ জুলাই ২০২৬

মোবাইল ফোনসহ কেন্দ্রে প্রবেশ, পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: আপন দেশ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিসিটিভি মাধ্যমে বিষয়টি শনাক্ত করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম রোমান হাসান শুভ। তিনি সরকারি একে মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।

এদিন সকালে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার সময় তিনি গোপনে মোবাইল ফোন সঙ্গে নিয়ে হলে প্রবেশ করেছিলেন। তবে কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম সিসিটিভি মনিটরে বিষয়টি দেখে ফেলেন। 

আরও পড়ুন<<>>স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার

ঘটনাটি প্রমাণিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র তথ্যটি নিশ্চিত করেছেন।

পরীক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন উল্লেখ করেন, পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। একটি সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আমাদের কঠোর তদারকি অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়