Apan Desh | আপন দেশ

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৮, ১২ জুলাই ২০২৬

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: আপন দেশ

গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা ১১ টায়  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. নাহিদ নিয়াজ শিশির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।  

আরও পড়ুন<<>>দুদকের মামলায় বাখরাবাদ কর্মকর্তার আট বছরের কারাদণ্ড

উপজেলা ও জেলা পর্যায়ে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন তেলিহাটি ইউনিয়নের মকবুল হোসাইন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা রাজাবাড়ি ইউনিয়নের মিনারা খাতুন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে তেলিহাটি ইউনিয়নের তানিয়া আক্তার, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী তেলিহাটি ইউনিয়নের হাসিনা বেগম, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তেলিহাটি ইউনিয়ন পরিষদ,শ্রেষ্ঠ মা ও শিশু কল্যান কেন্দ্র হিসেবে বরমী মা ও শিশু কল্যান কেন্দ্র নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়