Apan Desh | আপন দেশ

জামালপুরে নিষিদ্ধ আ’লীগ নেতা জুবেরী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২২, ৯ জুলাই ২০২৬

জামালপুরে নিষিদ্ধ আ’লীগ নেতা জুবেরী গ্রেফতার

সৈয়দ খালেকুজ্জামান জুবেরী

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

আরও পড়ুন<<>>বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সদস্যের আত্মসমর্পণ

মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, জুবেরীর বিরুদ্ধে মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জুবেরী দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়