Apan Desh | আপন দেশ

বাগেরহাটে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৯:১৩, ২ জুলাই ২০২৬

বাগেরহাটে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

ছবি: আপন দেশ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরমধ্যে ২৬ মামলার আসামি মনির শেখ ও তার তিন সহযোগীকে গ্রেফতারর করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাপদার এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফকিরহাট মডেল থানার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে মনির শেখ (৪৭), মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিমকে (২০) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের থেকে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন<<>>ভূঞাপুরে ১১ গাঁজার গাছসহ একজন গ্রেফতার 

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটিট নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে এবং একটি মামলা বিচারাধীন রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের দাবি, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত সাত দিনে মোট ৪০ জন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলার মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়