ছবি: আপন দেশ
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। এছাড়াও বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এসব ফোন ও টাকা হস্তান্তর করেন এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম।
আশরাফুল আলম বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের টিম চলতি বছরের জুন মাসের আগে হারিয়ে যাওয়া ২৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ৩৮ হাজার টাকা উদ্ধার করে তিন জন ভুক্তভোগীর হাতে তুলে দেয়া হয়।
আরও পড়ুন <<>>কুড়িগ্রাম সীমান্তে ৯ জনের মানবেতর দিন যাপন
তিনি বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে হারানোর ১ হাজার ৭০৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রতারিত হওয়া প্রায় অর্ধকোটি টাকা ভুক্তভোগীদের কাছে ফেরত দেয়া হয়েছে।
মোবাইল ফোন ও টাকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, মিথুন সরকার প্রমুখ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































