Apan Desh | আপন দেশ

শেষ হচ্ছে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৩, ১১ জুন ২০২৬

শেষ হচ্ছে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ছবি: আপন দেশ

বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা। 

রাত ১২ টার পর সাগরে জাল ফেলবেন জেলেরা। সাগরযাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে। জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা ও ট্রলার ধুয়ে মুছে পরিচ্ছন্ন করাসহ আনুসঙ্গিক সরঞ্জাম তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। যেন দম ফেলার ফুসরত নেই। 

আরও পড়ুন<<>>শূন্যরেখা থেকে থানা হেফাজতে নেয়া সেই বৃদ্ধের পরিচয় মিলল

এদিকে অনেকে আবার আগে ভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান নিয়েছেন সাগর মোহনায়। তবে অবরোধকালীন সময় বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং ট্রলারের দৌরাত্ম্যে বিপুল পরিমানে ছোট মাছ ও রেনুপোনা ধ্বংস হওয়ায় আশানুরূপ মাছ না পাওয়ার শঙ্কায় রয়েছেন অনেক জেলে। তাই আগামী অবরোধকালীন সময়ে সাগরে প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch