ফাইল ছবি, আপন দেশ
চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার পরিবারের ওপর হামলা হয়েছে। হামলায় তার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (০১ জুন) সন্ধ্যায় উপজেলা হাসাদাহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি তারা।
আরও পড়ুন<<>>মৌলবাদী গোষ্টির বিরুদ্ধে কঠোর হউন: রুমিন ফারহানা
আহত আবু বক্কর সিদ্দিক অভিযোগ করে বলেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
জীবননগর থানার ওসি সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি আমীর হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তার শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের তর্কবিতর্ক হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































