Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবকে লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৪, ১৩ মে ২০২৬

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবকে লাখ টাকা জরিমানা

ছবি: আপন দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুটি ডেন্টাল ল্যাবরেটরিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের পপুলার ডেন্টাল ল্যাবরেটরি ও মা ডেন্টাল ল্যাবরেটরিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন উপজেলার মীরওয়ারিশপুরে অভিযান চালায়। অভিযানে পপুলার ডেন্টাল ল্যাবরেটরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ছাড়পত্র না থাকা এবং টেকনোলজিস্টদের পেশাগত সনদ না পাওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ও ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন<<>>হামে আক্রান্ত শিশুকে দেয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

অন্যদিকে, সরকারি অনুমোদন ও প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে মা ডেন্টাল ল্যাবরেটরিকে ডেন্টাল কাউন্সিল আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement