Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪২, ১১ মে ২০২৬

চরভদ্রাসনে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: আপন দেশ

সামন্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হতো ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুল সড়ক। বিশেষ করে এ সড়কের শাহজালাল ব্যাংকের সামনে থেকে চর ঝাউ কান্দা ইউনিয়ন অফিস পর্যন্ত দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দিত।

এ সমস্যার সমাধানে অবশেষে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেছেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ।

ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন ৩নং ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, ২নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা এবং ৩নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. ফজলুর রহমান। 

আরও পড়ুন<<>>মান্দা ইউনিয়নের বাজেট ঘোষণা

এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে যায়। এতে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতো। তারা জানান, ২নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা গত তিন বছর ধরে জলাবদ্ধতা নিরসনে নিরলসভাবে কাজ করেছেন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ড্রেন নির্মাণ কাজের মাধ্যমে সে উদ্যোগ সফলতার মুখ দেখতে যাচ্ছে।

স্থানীয়দের আশা, দ্রুত ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসবে।

ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজকে ধন্যবাদ জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের