Apan Desh | আপন দেশ

মান্দা ইউনিয়নের বাজেট ঘোষণা

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ১১ মে ২০২৬

মান্দা ইউনিয়নের বাজেট ঘোষণা

ছবি: আপন দেশ

নওগাঁর মান্দা উপজেলার ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। উন্মুক্ত এ বাজেটের পরিমান ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ১৪৭ টাকা।

উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে এ বাজেট অনুষ্ঠান স্থানীয় জনগণের অংশগ্রহণে আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়।

সোমবার (১১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন (তোফা)। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে ইউনিয়নের সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ১৪৭ টাকা। বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৯৪১ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ২০৬ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতার জাহান সাথী বলেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। তিনি কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ উদ্যোগ গ্রহণ এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান। 

আরও পড়ুন<<>>গলাচিপায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকলেছুর রহমান মকে, মাওলানা মোস্তফা আল আমিন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন রেজা ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। একইসঙ্গে ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে স্থানীয় রাজস্ব আদায়ের গুরুত্ব তুলে ধরে নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও কর পরিশোধে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর, টেকসই ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়