ছবি: আপন দেশ
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে প্রশাসন। এসময় বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বর ও কনের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
শুক্রবার (০৯ মে) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে অভিযান পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরী।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের মো. ছবেদ আলী ফকিরের মেয়ে স্থানীয় মাদ্রাসা পড়ুয়া ঋতুকে একই উপজেলার দাদশী ইউনিয়নের সিংড়া বাজার এলাকার কুদ্দুস সরদারের ছেলে মো. মোকছেদুল মোমিনের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।
আরও পড়ুন<<>>গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
খানখানাপুর ইউনিয়ন আনসার ও ভিডিপি দলনেত্রী জানতে পেরে বিষয়টি জেলা কমাডেন্ট মো. জুয়েল রানাকে অবহিত করেন। পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরীকে অবগত করে ওই বাড়ীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম মিয়াকে পাঠান। ঘটনার সত্যতা পেয়ে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরীকে অবগত করলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বর মো. মোকছেদুল মোমিনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। বর ও কনের অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা গ্রহণ করেন। এসময় শহীদওহাবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পায়রা চৌধুরী। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































