ছবি : আপন দেশ
খাগড়াছড়ির রামগড় উপজেলার কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের ছয়টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের ভবনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পরপরই রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন <<>> ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এর আগেই বিদ্যালয়ের টিনসেট ভবনটি সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরও জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































