Apan Desh | আপন দেশ

বাগেরহাটে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২১:০৭, ১ এপ্রিল ২০২৬

বাগেরহাটে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি: আপন দেশ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বাগেরহাটে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে বাগেরহাট সড়ক বিভাগ আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো.বাতেন।

বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা (এন-৮০৭) জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। 

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম প্রমুখ।  

আরও পড়ুন<<>>গাইবান্ধায় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন 

বক্তরা বলেন, মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিতভাবে রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে সড়কের নিরাপত্তাও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদফতর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়