ছবি: আপন দেশ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর উদ্যোগে বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সকালে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের টেংগরজানি নামক স্থানে এক হাজার বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত বৃক্ষরোপণের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন, গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন<<>>তেল না দেয়ায় পাম্প কর্মীকে মারধর
এসময় জেলা প্রশাসক বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে গাইবান্ধায় খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সড়ক ও জনপথ বিভাগ বৃক্ষরোপন করছে। সরকারের এসব উন্নয়ন ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়িত হলে মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি আমাদের প্রাকৃতিক পরিবেশও অনেক উন্নত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































