Apan Desh | আপন দেশ

বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২৩, ২৭ মার্চ ২০২৬

বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী জাহাজ

১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রান কুভা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চীনের প্রতিষ্ঠান ইউনিপেক চুক্তি অনুযায়ী এ জ্বালানি সরবরাহ করেছে।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সিঙ্গাপুর থেকে গ্যাস অয়েল নিয়ে আসা জাহাজটি বর্তমানে কুতুবদিয়া অ্যাংকরেজে অবস্থান করছে।

বুধবার (২৫ মার্চ) এদিকে, ওমান থেকে এলপিজি বহনকারী আরেকটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মার্চ মাসে মোট ১৭টি জ্বালানিবাহী জাহাজ দেশে আসার কথা ছিল। এর মধ্যে আগে এসেছে আটটি, আজ এসেছে আরও একটি। এছাড়া ছয়টি জাহাজ পাইপলাইনে রয়েছে এবং বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে।

আরও পড়ুন <<>> বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা

বিপিসি সাধারণত সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি আমদানি করে। দেশে বছরে প্রায় ৬৫-৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়।

এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। মোট চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল হিসেবে আমদানি করে দেশে পরিশোধন করা হয়। বাকি ৮০ শতাংশ পরিশোধিত জ্বালানি হিসেবে ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র