ছবি: আপন দেশ
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ এ বেসরকারি ফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। ফলে বেসরকারি হিসাবে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে জয় পান আসাদুজ্জামান।
আরও পড়ুন <<>> গোপন কক্ষে একসঙ্গে ৩জন, সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি
একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫ জন।
উল্লেখ্য, এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা এলে ফলাফল চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































