Apan Desh | আপন দেশ

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

জামায়াতে ইসলামী এখন আর ইসলামের মধ্যে নেই। তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। তাদের এক পাল্লায় দেখি আমেরিকা, অন্য পাল্লায় ভারত। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রেজাউল করিম আরও বলেন, হাতপাখা প্রতীককে বিজয়ী করলে কাউকে বাড়িছাড়া হতে হবে না। দুর্নীতিমুক্ত দেশ গড়াবো। তিনি বলেন, দল হিসেবে একমাত্র ইসলামী আন্দোলনই পুরোনো আইন পরিবর্তন করে ‘শরিয়াহ আইন’ প্রতিষ্ঠার কথা বলছে। সেজন্য তরুণ ও নতুন ভোটারদের বলব, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>>>১২ তারিখ প্রশাসনের অগ্নি পরীক্ষা: রাশেদ প্রধান

চরমোনাই পীর বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। জাতীয় নির্বাচনে বিজয়ী ব্যক্তি ও দল আইন প্রণয়ন করে। সে আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হওয়ার পরও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।

মুফতি রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। পুরোনো বন্দোবস্ত বিগত ৫৪ বছরে দেশকে কোথায় নিয়েছে, তা আমরা সবাই জানে। আসন্ন নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। এ নির্বাচনের পরেও যদি আগের নিয়মে দেশ চলে, তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়