Apan Desh | আপন দেশ

সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ১২ জানুয়ারি ২০২৬

সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় গুলি ছুড়ে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া যুবকের নাম আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায়। চোরা কারবারীরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক ও কাপড় পার করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরে আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়। 

আরও পড়ুন<<>>৩ ভারতীয় নাগরিককে পুশইন করলো বিএসএফ

রৌমারী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে চোরাকারবারি করতে গিয়ে বিএসএফ-এর হাতে আটক হয়েছে আলী। 

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান জানান, তিনি বিষয়টি জানেন না। তবে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু