Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪৭, ৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তিতে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার(০৩ ডিসেম্বর) দুপুরে এ আয়োজন করা হয়।

শহরের বটতলায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন, সদর উপজেলার যুগনী মসজিদের পেশ ইমাম মাওলানা ফারুক হোসেন। অন্যদের মধ্যে অংশ নেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সহ-সভাপতি আরমান কবীর সৈকত, সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, নাহার চাকলাদার প্রমুখ। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে বিশেষ প্রার্থনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত ওই দোয়া মাহফিলে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু