Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:১৬, ৩১ জুলাই ২০২৫

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে চৌমুহনী রেললাইন সড়কে তারা মিছিল বের করে।

প্রায় ২৫-৩০ জন কিশোর ও তরুণ মিছিলে অংশ নেয়। তারা কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানার বহন করে স্লোগান দিতে দিতে মিছিল করে। মিছিলটি চৌমুহনী রেললাইন থেকে শুরু হয়ে হাসান সড়কে গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।

তারা “শেখ হাসিনা ফিরবে”, “শিহাব ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ” ইত্যাদি স্লোগান দেয়। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে মিছিল শুরু হয়। গত কিছুদিন ধরেই এলাকায় ছাত্ররাজনীতির নিষ্ক্রিয় অংশ আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে দেশের লাখ লাখ মানুষ ভুগছে। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তায় নিষিদ্ধ সংগঠনের কর্মীরা আবার প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছে।

বেগমগঞ্জ থানার ওসি দেওয়ান লিটন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়। চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু