Apan Desh | আপন দেশ

ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার বিস্ফোরণে ২ যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার বিস্ফোরণে ২ যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইস্টার্ন ব্যাংকের একটি শাখার এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুরে মেঘা কমপ্লেক্সে ভবনে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের উপ-শাখায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে  তুহিন ও লক্ষীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুর দেড়টার দিকে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশারে মেরামত কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় এসি মেরামত করতে আসা দুই যুবক দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবকদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ এ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আপন দেশ/এমএস
   

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch