Apan Desh | আপন দেশ

ডেভিল হান্ট: কুড়িগ্রামে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল হান্ট: কুড়িগ্রামে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ছবি: আপন দেশ

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও চলছে অপারেশন ‘ডেভিল হান্ট’। জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, সদর থানা যুবলীগের সদস্য মো. সাজু মিয়া, নাগেশ্বরী উপজেলা নুনখাওয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. তৈবুর রহমান, ৬ নম্বর সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর কুমার সেন, ১ নম্বর নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সমেশ উদ্দিন ও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলাল উদ্দিন।

পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন বলেন, পুলিশ বিভাগের নেতৃত্বে এ অভিযান চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের