Apan Desh | আপন দেশ

কুষ্টিয়ায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ অভিযানে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন। তারা হলেন—কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপ-দফতর সম্পাদক মেজবাউল হক হৃদয় (২১)।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ভোরে পদ্মপুকুর ঘাট এলাকা থেকে মেজবাউল হক হৃদয়কে ও দুপুর ১২টার দিকে উপজেলা মোড় থেকে মোবিন হাসান প্রান্তকে গ্রেফতার করে পুলিশ।

কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ