Apan Desh | আপন দেশ

যুবদল নেতাকে হত্যা, পাশে মিলল চাঞ্চল্যকর চিরকুট

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৪২, ২ জানুয়ারি ২০২৫

যুবদল নেতাকে হত্যা, পাশে মিলল চাঞ্চল্যকর চিরকুট

মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনের (৩২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সহড়াবাড়ীয়া-কামারখালী মাঠে বাবলা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ মেলে। 

ঘটনাস্থল থেকে উদ্ধার করা এক চিরকুট। এতে এক নারীর বরাতে লেখা- ৫ বছর পরকীয়া প্রেম ও শারীরিক সম্পর্কের পর বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে।

আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। সে বাঁশবাড়ীয়া গ্রামের মইনুদ্দীন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীরের নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর মাঠের মধ্যে একটি বাবলা গাছের সাথে রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনরা জানান, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে পাওয়া চিরকুটে এক নারীর বরাতে লেখা হয়, ৫ বছর ধরে পরকীয়ায় জড়িত থাকার পর বিয়ে না করায় তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ সন্দেহ করছে, এটি প্রকৃত ঘটনা নয়। বরং হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিত।

নিহতের ভাই আলামিন হোসেন জানান, দেড় মাস আগে আলমগীর দুবাই থেকে দেশে ফিরে আসেন। ১ জানুয়ারি সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর ফিরে আসেননি। পরিবার রাতভর তাকে খুঁজেও কোনো সন্ধান পায়নি।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ও দায়ীদের গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch