Apan Desh | আপন দেশ

ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলি, আহত ৫

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৩০ নভেম্বর ২০২৪

ইউপিডিএফ-জেএসএসের মধ্যে গোলাগুলি, আহত ৫

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ ও জেএসএস_এর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকালে ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ১০ নম্বর কিচিং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফের কমান্ডার মঙ্গল চাকমা ও দেবাশীষ চাকমার নেতৃত্বে প্রায় ৩০ জন ছিল। জেএসএস-এর কমান্ডার তীপ্তি চাকমার নেতৃত্বে ২৪-২৫ জন সশস্ত্র গ্রুপ ছিল। এ গ্রুপগুলির মধ্যে বন্দুকযুদ্ধ হয়। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০০ রাউন্ড গুলিবিনিময় হয়। 

ইউপিডিএফ দলের পরিকল্পিত হামলায় জেএসএস-এর ৪-৫ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। সংঘর্ষের পর জেএসএস_এর আরো ১৫-১৬ জন সদস্য ঐ এলাকায় গিয়ে শক্তি বৃদ্ধি করেছে। অপরদিকে ইউপিডিএফ গ্রুপ সংঘর্ষের পর সরে গিয়ে হলেন্দ্র কারবারি পাড়া ও বালুআদাম এলাকায় চলে গেছে।

এখনো পর্যন্ত সংঘর্ষের পর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, সংঘর্ষের প্রেক্ষিতে সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল বিলম্বিত বা বাধাগ্রস্ত হতে পারে। এ গোলাগুলির ঘটনা সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। পরবর্তী সময়ে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ