Apan Desh | আপন দেশ

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযান, ৬ জন আটক

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:১৪, ১৪ নভেম্বর ২০২৪

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযান, ৬ জন আটক

পদ্মা নদীর পাবনা অংশে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে নাজিরগঞ্জ নৌ পুলিশ পদ্মার চরতারাপুর পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে একটি বাল্কহেড ও ড্রেজারসহ ৬ জনকে আটক করা হয়। পরে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের ৬ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি ড্রেজার ও বাল্কহেড জব্দ করে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের ফরিদ শেখ (৩০), ঝালোকাঠির হানিফ খা (৩০), তৌহিদ খান (২৫), রাজবাড়ীর রতন প্রামাণিক (৩৫), পটুয়াখালীর ইব্রাহিম জমাদ্দার (৩০) ও পিরোজপুরের নাহিদ হাসান (২০)।

নৌ পুলিশ জানায়, সম্প্রতি একটি মহল বালু উত্তোলনে আবার তৎপরতা শুরু করেছে। তারা ড্রেজার ও বাল্কহেড দিয়ে চরতারাপুর পয়েন্টে বালু উত্তোলন করছিল। গোপন তথ্যের ভিত্তিতে নৌ পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ৬ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জানা যায়, ড্রেজারের মালিক রাজবাড়ীর ধাওয়াপাড়ার জলিল ও বাল্কহেডের মালিক চাঁদপুরের গোলাম মর্তুজা। পাবনার আনিসসহ কয়েকজন বালু ব্যবসায়ী এসব যন্ত্রপাতি ভাড়া নিয়ে বালু উত্তোলন করছিলেন।

এ সময় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, নাজিরগঞ্জ নৌ পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাকীবুল্লাহ, ভাঁড়ারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবু সাইয়্যিদ ও সংবাদকর্মীরাসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ