Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষার ফি ফেরত পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৪

এইচএসসি পরীক্ষার ফি ফেরত পাবে শিক্ষার্থীরা

ফাইল ছবি

বাতিল হওয়া এইচএসসির ৬ বিষয়ের পরীক্ষার ফির টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়নবাবদ ধার্য করা টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফিবাবদ আদায় করা টাকার অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গত ১৮ সেপ্টেম্বরের ১৯২তম সভায় পরীক্ষার্থীদের ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্রপ্রতি (তত্ত্বীয়) ৪০ টাকা করে ফেরত দেয়া হবে।

বোর্ড থেকে ফেরতকৃত টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ করবেন।

২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি ৪৫ টাকা করে ফেরত দেয়া হবে। পরীক্ষার্থীকে ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান থেকে নিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায়কৃত টাকার ১০ শতাংশ কেটে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে দেয়া হবে। কেন্দ্র টাকা পরীক্ষা পরিচালনা, পরীক্ষার গোপনীয় মালামাল বোর্ডে জমা দেয়াসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে।

আপন দেশে/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান