Apan Desh | আপন দেশ

ঢাবি মেট্রো স্টেশন ৩ ঘন্টা বন্ধ থাকছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৬, ১ জুলাই ২০২৬

ঢাবি মেট্রো স্টেশন ৩ ঘন্টা বন্ধ থাকছে

ফাইল ছবি

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

বুধবার (০১ জুলাই) সংবাদমাধ্যমে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (৩ ঘণ্টা) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন <<>> দেশে নতুন তিন উপজেলা, এক থানা হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ স্টেশন বন্ধ থাকবে বলে জানা গেছে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়