Apan Desh | আপন দেশ

কেশবপুরে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১ জুলাই ২০২৬

আপডেট: ১৬:৪৭, ১ জুলাই ২০২৬

কেশবপুরে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

ছবি: আপন দেশ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ।

​বুধবার (০১ জুলাই) মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। বিদ্যালয়ে অর্ধবার্ষিকী ও প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছিলো। বিদ্যালয়টি পরিদর্শনকালে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. মো. আব্দুল আজিজ। 

​পরিদর্শনকালে বিজ্ঞানী ড. আব্দুল আজিজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের চলমান পরীক্ষার খোঁজখবর নেয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহবান জানান।

আরও পড়ুন<<>>বালিয়াডাঙ্গীতে একই স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ

আধুনিক বিজ্ঞানের নানা দিক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় গভীরভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেন। আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করা নিজ অঞ্চলের একজন প্রথিতযশা বিজ্ঞানীকে কাছে পেয়ে এবং তার মূল্যবান দিকনির্দেশনা শুনে কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. মিজানুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পরিদর্শন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch