Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে হাসিনা-কাদেরসহ ১২৮ জনের নামে মামলা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৬, ১৮ আগস্ট ২০২৪

জয়পুরহাটে হাসিনা-কাদেরসহ ১২৮ জনের নামে মামলা

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। ছাত্র আন্দোলনে জয়পুরহাটের কলেজছাত্র নজিবুল সরকার বিশাল (১৮) নিহতের ঘটনায় এ মামলা করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত নজিবুলের বাবা মজিদুল সরকার বাদী হয়ে আদালতে মামলাটি করেন।

জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী আব্দুল মোমেন ফকির বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুজন সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জনের নামে মামলা করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত