Apan Desh | আপন দেশ

দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ আগস্ট ২০২৪

দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন। তিনি এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। ১৫ই আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। আমরা দেশে আজকের বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলেছি। আমাদের কাজ হলো দলকে সুসংগঠি করা। নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। আমাদের দায়িত্ব হচ্ছে ১৫ আগস্ট তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা।

মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুজনকে গ্রেফতারও করা হয়েছে। খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেফতার করা হবে আমি বিশ্বাস করি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch