Apan Desh | আপন দেশ

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৯, ২৬ মার্চ ২০২৪

আপডেট: ১২:১৬, ২৬ মার্চ ২০২৪

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

মৌলভীবাজারে জুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। একটি ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়া ফয়জুর রহমানের আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২) আহত হয়েছে। তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন জুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন। 

তিনি বলেন, উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের এ ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। আর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch