Apan Desh | আপন দেশ

চার ভাই একই আসনে চান আওয়ামী লীগের মনোনয়ন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৮, ২২ নভেম্বর ২০২৩

চার ভাই একই আসনে চান আওয়ামী লীগের মনোনয়ন

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন চার ভাই। সম্প্রতি তারা আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

চার ভাই হলেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মশিউর রহমান মহারাজ।

আরও পড়ুন <> এবার সিলেটের সাবেক মেয়র আরিফের বাসায় হাতবোমা নিক্ষেপ

মসিউর রহমান মহারাজ জানান, তারা ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আমরা আশা করি দলের সভাপতি শেখ হাসিনা আমাদের মধ্যে যে কাউকে মনোনয়ন দেবেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত